পেছাল এসএসসি পরীক্ষা, পেছাল ভোট

পেছাল এসএসসি পরীক্ষা, পেছাল ভোট

পেছাল এসএসসি পরীক্ষা, পেছাল ভোট

পাথেয় রিপোর্ট :: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা।শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৪টার পর এ বৈঠক শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন সরস্বতী পূজা থাকায় বিভিন্ন মহলের পক্ষে নির্বাচনের দিন পরিবর্তনের দাবি ওঠে।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, এসএসসি পরীক্ষার কারণে নির্বাচনের সময় পেছানো সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা পেছানোর বিষয়ে শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এ পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা বোর্ডগুলো থেকে নতুন রুটিন প্রকাশ করা হবে।

তিনি বলেন, পুরো পরীক্ষার সময়ও রুটিন নতুন করে রিশিডিউল করা হবে। পর্যায়ক্রমে সকল পরীক্ষা পেছানো হবে। আগের নির্ধারিত সময়ের চেয়ে সকল পরীক্ষা দুই দিন পেছনে হবে বলেও তিনি জানান।

এদিকে সিইসি নুরুল হুদা বলেন, একটি জটিল পরিস্থিতি ছিল। তাই প্রস্তুত করার জন্য কিছুটা সময় লেগেছে। বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে শেয়ার করেছি, ১ তারিখের পরীক্ষা পেছানো সম্ভব কি না। ক্যালেন্ডার অনুযায়ী ২৯ তারিখ পূজার ঐচ্ছিক ছুটি ছিল। সেখানে ৩০ তারিখ পূজার দিন নেই, সে প্রেক্ষাপটে আমরা ভোটের দিন ৩০ জানুয়ারি নির্ধারণ করেছি। সেটা মাথায় রেখে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনিও সম্মত হয়েছেন। তার দফতরের কাজ শেষ করে তারা ১ তারিখের পরীক্ষা পিছিয়ে নিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

আন্দোলনরতদের জন্য কোনো বক্তব্য আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, তারিখ পরিবর্তন তো হয়েই গেল। কোনো বক্তব্যের প্রয়োজন নেই।

আগেও আন্দোলন হয়েছে, তখন তারিখ পরিবর্তন হলো না এখন হলো, কমিশনের কোনো গ্রাউন্ড আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, কোনো গ্রাউন্ড নেই।

৩০ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় বিভিন্ন মহলের চাপে নতুন তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা।

রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। ভোট পেছানোর দাবির বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *