পেছাল বইমেলার উদ্বোধন

পেছাল বইমেলার উদ্বোধন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই প্রথম একদিন পেছাল অমর একুশে বইমেলার শুরু। এবার বইমেলার উদ্বোধন হবে ২ ফেব্রুয়ারি রোববার। ঐতিহ্য অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা।

সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি শনিবার নির্ধারণ করা হয়েছে। নির্বাচনবিধি অনুযায়ী, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি থাকবে।

যোগাযোগ করা হলে বাংলা একাডেমির পরিচালক ও গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ বই মেলা ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না বলে নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী, তার কাছ থেকে সময় নেওয়া জন্য আমরা তার দপ্তরে আবেদন করেছি। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২ তারিখে উদ্বোধনের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।’

এবারের অমর একুশে গ্রন্থমেলা অন্য যে কোনোবারের চেয়ে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। সাড়ে সাত লাখ বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে তাঁকে। গতবারের তুলনায় এবারের মেলায় ৪০টি নতুন প্রকাশনা সংস্থা বেড়ে হয়েছে ৪১০টি। এর মধ্যে প্যাভিলিয়ন ২৩টির স্থলে হয়েছে ৩৪টি। বাড়ছে শিশু চত্বরের আয়তনও।

১৯৮৩-তে বাংলা একাডেমিতে প্রথমবার ‘অমর একুশে গ্রন্থমেলা’ আয়োজন করা হয়। তবে স্বৈরাচারী এরশাদ সরকার ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দেওয়ায় ওই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। এর পরের বছর ১৯৮৪ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাড়ম্বরে উদ্বোধন ঘটে আজকের ‘অমর একুশে বইমেলা’র। সে সময় থেকে ২০১৩ সাল অবধি বইমেলা হতো কেবল বাংলা একাডেমিতেই। ২০১৪ থেকে একে পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানেও সম্প্রসারিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *