পোল্যান্ডে ঢুকেছে ইউক্রেনের ৯০ লাখ শরণার্থী

পোল্যান্ডে ঢুকেছে ইউক্রেনের ৯০ লাখ শরণার্থী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ পোল্যান্ডে প্রবেশকারী ইউক্রেনীয়দের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। পোলিশ বর্ডার গার্ড বুধবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়েন। এদের বড় একটি অংশ পোল্যান্ড হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেন। আবার অনেকে পোল্যান্ডেই রয়ে যায়। দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, গত মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৯০ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক প্রবেশ করেছে। সর্বশেষ মঙ্গলবারই প্রায় ২৯,৯০০ লোক ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করে।

তবে এত বিশাল পরিমাণ শরণার্থীর বেশিরভাগই আবার নতুন কোনো গন্তব্যের সন্ধানে পোল্যান্ড থেকে বেরিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হিসেবে দেশটিতে বর্তমানে ১৫ লাখ ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছে। বাকি প্রায় ৭৫ লাখের মতো ইউক্রেনীয় অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে।

এদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানায়, পোল্যান্ড ২০২২ সালে ইউক্রেনীয়দের জন্য আবাসন, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য পরিষেবার জন্য ৮৩৬ কোটি ইউরো (৮৯৮ কোটি ডলার) ব্যয় করেছে, যা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

এদিকে স্ট্যাটিস্টার এক পরিসংখ্যানে দেখা গেছে, ইউক্রেন থেকে সবচেয়ে বেশি নাগরিক প্রবেশ করেছে রাশিয়াতেই। সেখানে গত ১০ জানুয়ারি পর্যন্ত প্রবেশ করেছে ২৮ লাখ ৫২ হাজারের বেশি ইউক্রেনীয়। এছাড়া পোল্যান্ডে ১৫ লাখ, জার্মানিতে ১০ লাখ, চেক রিপাবলিকে পৌনে পাঁচ লাখ, ইতালিতে পৌনে দুই লাখ, স্পেন ও যুক্তরাজ্যে দেড় লাখ করে এবং ফ্রান্স, রোমানিয়া, স্লোভাকিয়া ও মলদোভাতে এক লাখের বেশি করে ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। এভাবে মোট ৪৪টি দেশে ইউক্রেনের এক কোটির বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এর বাইরে ইউক্রেনের অভ্যন্তরীণ শরণার্থীর সংখ্যাও কোটি ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *