প্যারিসে মুসলিমবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ

প্যারিসে মুসলিমবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিল্প-সংস্কৃতি আর বাকস্বাধীনতার দেশ বলা হলেও ফ্রান্সে ইসলামফোবিয়া ক্রমেই বাড়ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রস্তাবিত এক খসড়া আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ট্রকাদেরো স্কয়ারে ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদ’ মোকাবেলার বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে প্রস্তাবিত এই খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বলেছেন, এই আইনের মাধ্যমে ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য করা হবে এবং সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় তাদের বলির পাঁঠা বানানো হবে।

বিক্ষোভে অংশ নেওয়া হানানে লুকিলি বলেন, তিনি ফ্রান্সে ইসলামোফোবিয়ার শিকারদের মধ্যে একজন। তিনি বলেন, গত নভেম্বরে তার পরিচালনা করা স্কুল নির্ধারিত নিরাপত্তার মানদণ্ড পূরণ না করার অজুহাতে বন্ধ করে দেওয়া হয়।

ফ্রান্সে ফিলিস্তিনি অধিকারভিত্তিক সংগঠন ইউরো-প্যালেস্টাইনের প্রধান অলিভিয়া জেমুর বলেন, এই আইন আরো শঙ্কাজনক পরিস্থিতির পথ খুলে দেবে। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতির সঙ্গে প্রস্তাবিত এই খসড়া আইন সাদৃশ্যপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, ফ্রান্স এক অস্বাভাবিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটে বলির পাঁঠা হিসেবে মুসলমানদের বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ গত বছর এই খসড়া আইনের প্রস্তাব করেন। ফ্রান্সের মুসলমানদের লক্ষ করে প্রস্তাবিত এই আইন অনুসারে, নিরাপত্তা কর্তৃপক্ষের মুসলমানদের মসজিদ ও সংগঠনগুলোর কাজে হস্তক্ষেপ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের জন্য গৃহশিক্ষার মাধ্যমে মুসলিম শিশুদের শিক্ষার সুযোগ এবং ধর্মীয় বা অন্য কারণে লিঙ্গভেদে ডাক্তার বাছাই করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *