প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল

প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিরপুর ১২ নং জামিয়া মিল্লিয়া মাদানীয়া আরাবিয়া আজমা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বেফাকের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস (৮০) মঙ্গলবার গভীর রাতে উত্তরার একটি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ যোহর মিরপুর ১২ নম্বর হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে মুফতি ইমরান হোসেন কাসেমী।

মাওলানা আব্দুল কুদ্দুসের নামাজে জানাযায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা, মাদরাসার সভাপতি আলহাস এখলাস মোল্লা, বেফাকের সহ-সভাপাতি মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক, মাওলানা কবির আহমদ আড়াইহাজারী ও নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতা মাওলানা জিয়াউল হক মজুমদারসহ শীর্ষ ওলামায়ে কেরাম অংশ নেন।

আরও পড়ুন: রাজনৈতিক অভিলাষ ছিল হেফাজতের : স্বরাষ্ট্রমন্ত্রী

মরহুমের নিজ গ্রামের বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগরের শিবানীপুর পারিবারিক কবরাস্থানে মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব তার লাশ দাফন করা হয়।

এদিকে মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকালে বেফাকের শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *