প্রচণ্ডগতিতে বল করতে চান হাসান মাহমুদ

প্রচণ্ডগতিতে বল করতে চান হাসান মাহমুদ

প্রচণ্ডগতিতে বল করতে চান হাসান মাহমুদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেকেই সবার দৃষ্টি কেড়েছেন। ৩৮ রানের বিপরীতে নিয়েছেন ৩ উইকেট। তাই গতির সঙ্গে আপোষ করতে রাজি নন নবাগত পেস বোলিং সেনসেশন হাসান মাহমুদ। তিনি বলেন গতির সঙ্গে সঠিক বোলিং করাটা জরুরি। একই সঙ্গে তিনি চেষ্টা করছেন সঠিক স্থানে অব্যাহত বোলিংও। যা অত্যন্ত বেশ গুরুত্বপূর্ণ।

উইকেট সংগ্রহের চেয়েও ২০ বছর বয়সী এই ফাস্ট বোলারের বোলিং সমর্থকদের মুগ্ধ করেছে। হাসান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অপরিমেয় মানসিক শক্তিরও প্রয়োজন। তবে ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক, বোলিংয়ের গতির সঙ্গে কোনোরকম আপস করতে চাই না। একই সঙ্গে নিয়মিত ভাবে সঠিক জায়গার বোলিংও। এটি ধরে রাখতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

বোলিং কোচ ওটিস গিবসনের পরামর্শে নিজের দক্ষতাকে শাণিত করতে কাজ করে যাচ্ছেন জানিয়ে হাসান বলেন, গিবসন আমাদের বেশ ভালোভাবে নির্দেশনা দিচ্ছেন। আমি নিখুঁত ভাবেই আমার লাইন, লেš, ইয়র্কার ও স্লোয়ার বোলিং করে যেতে চাই। সেই সঙ্গে মেনে চলতে চাই গিবসনের নির্দেশনা। তার নির্দেশনা মেনেই আমি কাজ করছি। আশা করছি ভাল কিছু অপেক্ষা করছে।

দিন দিন নিজের গতি বাড়ানোকেই প্রাধান্য দিচ্ছেন জানিয়ে হাসান মাহমুদ বলেন, এটি একটি প্রক্রিয়া। সঠিক পšায় কাজ করলেই কেবল গতি বাড়ানো সম্ভব। জানি আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে নিজেকেও ভালো রাখতে হবে। যার দ্বারা আমি পেসকে প্রত্যাশিত গতি দিতে পারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *