প্রতিবেশীর বিপক্ষে ২২ শতাংশ সুইডিশ মুসলিম!

প্রতিবেশীর বিপক্ষে ২২ শতাংশ সুইডিশ মুসলিম!

প্রতিবেশীর বিপক্ষে ২২ শতাংশ সুইডিশ মুসলিম!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: প্রতিবেশী নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে সুইডিশ মুসলমিদেরও। প্রতিবেশী কোন ধর্ম বা বর্ণের এ নিয়ে তেমন কোন মাথা ব্যাথা নেই সুইডেনবাসীর। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এ তথ্য। স্থানীয় সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত পোলিং সংস্থা নোভাসের জরিপে দেখা গেছে, বেশিরভাগ অংশগ্রহণকারীরা বলেছিলেন, তাদের প্রতিবেশীরা কোথা থেকে আসছেন তাতে কিছু আসে যায় না তাদের।

শতকরা ২২ ভাগ মানুষ প্রতিবেশী হিসেবে মুসলিম বা মধ্য প্রাচ্যের মানুষের পক্ষে নয়। কেবল ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন যে তারা মুসলিম বা মধ্য প্রাচ্যের প্রতিবেশীর সাথে থাকতে চান। এদিকে আফ্রিকান প্রতিবেশীদের বিরুদ্ধে নেতিবাচক ভাব পোষণ করেছে ১৬ শতাংশ মানুষ। বিপরীতে ৪ % মানুষ বলছে তারা আফ্রিকান প্রতিবেশীদের স্বাগত জানাবে।

অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ১৯ ভাগ মানুষ নিজের দেশের মানুষকেই পচ্ছন্দ করেন আর ১২ ভাগ মানুষ খ্রিস্টান ধর্মের মানুষে সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করন। তবে খ্রিস্টান প্রতিবেশীদের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন মাত্র ১ শতাংশ মানুষ। এছাড়া ইহুদিদের বিষয়েও অনেকে নেতিবাচক ভাব দেখিয়েছে। সমস্ত উত্তরদাতাদের মধ্যে ৯ শতাংশ বলেছেন তারা ইহুদিদের প্রতিবেশী হিসেবে রাখার জন্য সম্মত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *