পাথেয় রিপোর্ট : প্রতিবারের ন্যায় এবারও এতিম এবং আলেম-উলামাদের সঙ্গে নিয়ে রমজানের প্রথম দিন মঙ্গলবার (৭ মে) ইফতার করবেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এতিম ও আলেম-উলামাদের সম্মানে বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় এবারও এতিম ও আলেম-উলামাদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারছেন না তিনি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।


