প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আম উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃতজ্ঞতা জানিয়ে লেখা এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ দিয়েছেন মোদি। এর আগে উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে হাড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দে মোদি তার চিঠিতে লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরকালে এর আগে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, এই আম উপহার সেই ঘটনাকেই স্মরণ করিয়ে দিলো।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে আরো লেখেন, করোনার এই মহামারিকালে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমুন্নত হয়েছে। মহামারিকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যেটা আমাদের উভয় দেশের জন্যই ভালো।

উল্লেখ্য, প্রতি বছর আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপহার হিসেবে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া নেপাল ও ভুটানের সরকার প্রধান এবং ভারতের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *