প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি পোস্ট : যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি পোস্ট : যুবক গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ফেইসবুকে পোস্ট করার ঘটনায় আটক যুবক মো. মাহাবুবকে শনিবার (২৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজ শেষে বরিশাল সদর উপজেলার চরমোনাইবাসী মাহাবুবকে পুলিশের হাতে তুলে দেন। সে চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

স্থানীয় মেম্বার মনোয়ার হোসেন জুয়েল বলেন, ‘গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়। এটি মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।’

ওই ঘটনায় শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বয়ক নুরুল ইসলাম মাস্টার এবং স্থানীয় লোকজন মাহাবুবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. আসাদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত মাহাবুবকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *