প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের ইন্তেকাল

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের ইন্তেকাল

পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে। এর আগে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের মহাপরিচালকও ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তার সামরিক সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জয়নুল আবেদীনের মরদেহ দেশে আসবে।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করা হয়।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করা এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশেষ নিরাপত্তা ফোর্স-এসএসএফ এর মহাপরিচালকের দায়িত্ব পান। পরে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদে আসেন।

সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *