প্রবাসীদের জরিমানা করেও ঘরে রাখা যাচ্ছে না

প্রবাসীদের জরিমানা করেও ঘরে রাখা যাচ্ছে না

প্রবাসীদের জরিমানা করেও ঘরে রাখা যাচ্ছে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফসোস, বাঙালির। জরিমান-জেল-জুলুম করেও ঘরে রাখা যাচ্ছে না প্রবাস ফেরতদের। এটা ভয়ঙ্কর রূপ হিসেবে সমস্যা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আইসোলেশনে আছেন কয়েকজন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় হাজার খানেক প্রবাসী। কিন্তু সরকারি এ নির্দেশনা মানছেন না অনেক প্রবাসী। বুঝে কিংবা না বুঝেই অনেকে ঘুরে বেড়াচ্ছেন বাইরে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেও তাদের ঘরে রাখা যাচ্ছে না। জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে এমন চিত্রই উঠে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। ওই প্রবাসী গত ৭ মার্চ ইতালি থেকে দেশে আসেন।

ইউএনও রেইনা জানান, ওই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে খোলামেলা ঘুরে বেড়াচ্ছিলেন। এ খবর পেয়ে গ্রামে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই গ্রামে থাকা আরও চারজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে মাস্ক, সেনিটাইজার বিতরণ করা হয়েছে।

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলার কাপাসিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ওই জরিমানা করেন।

ইউএনও জানান, ওই প্রবাসী সাইপ্রাস থেকে গত ১১ মার্চ দেশে ফেরেন।

পাবনায় বুধবার সন্ধ্যায় হোম কোয়ারান্টাইনে না থাকায় বিদেশ ফেরত ২ ব্যক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার দাপুনিয়া বাজারে মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার বলরামপুর গ্রামে সৌদি ফেরত এক প্রবাসীকে একই দণ্ড দেয়া হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা এই আদালত পরিচালনা করেন।

ভোলার চরফ্যাশন উপজেলায় কুয়েত ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টইনে না থাকায় বুধবার সন্ধ্যায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, ওই প্রবাসীকে স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার সকাল থেকে হোম কোয়ারেন্টইনে রাখেন। কিন্তু তিনি তা না মেনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথমে তাকে সতর্ক করা হলেও তিনি মানেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *