প্রাক্তন প্রেমিকের ওপর অ্যাসিড ছুঁড়ল তরুণী

প্রাক্তন প্রেমিকের ওপর অ্যাসিড ছুঁড়ল তরুণী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুখে-গায়ে অ্যাসিড ছোঁড়ার ঘটনা এতোদিন ছেলেরা ঘটালেও এবার অন্য মেয়েকে বিয়ে করায় সাবেক প্রেমিকের ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার নন্দিয়াল শহরে। ভুক্তভোগী তরুণের নাম নগেন্দ্র (২৩) আর অ্যাসিড নিক্ষেপকারী তরুণীর নাম সুপ্রিয়া দেবী (২০)।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত শুক্রবার নন্দিয়াল শহরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নগেন্দ্র একটি মুদি দোকানে কাজ করেন।

নন্দিয়াল পুলিশ জানায়, নগেন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার সময় সুপ্রিয়া দেবী তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। আগে থেকেই সুপ্রিয়া নগেন্দ্রের বাড়ির কাছে পথে দাঁড়িয়ে ছিলেন। নগেন্দ্র স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতিরোধ করা মাত্রই তিনি তাকে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে নগেন্দ্রের মুখ ঝলসে যায়।

একবার অ্যাসিড নিক্ষেপ করে থামেননি সুপ্রিয়া। নগেন্দ্র যখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার ওপর ফের অ্যাসিড নিক্ষেপ করেন। এতে নগেন্দ্রের বাহু ও কাঁধে অ্যাসিড লাগে।

হামলার বিষয়ে সুপ্রিয়া দেবী বলেন, ‘তিন বছর ধরে আমাদের প্রেম চলছিল। নগেন্দ্র আমারদের বিয়ের ব্যাপারে তার পরিবারকে রাজি করাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের ভিন্ন জাত হওয়ায় তার মা-বাবা আমাদের বিয়ে মানবেন কিনা, তখন তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তাদের রাজি করাবেন। এখন তিনি অন্য জায়গায় বিয়ে করেছেন, তবুও তিনি আমার সঙ্গে থাকার দাবি করেন।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *