প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করা হয়।

অসুস্থবোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি। তার মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই বেদনার সঙ্গে রানি তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানির অফিসিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিশ্বাস ফেলেছেন তিনি’।

রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *