প্রিয় উস্তাদের গুণে গুনান্বিত যিনি

প্রিয় উস্তাদের গুণে গুনান্বিত যিনি

প্রিয় উস্তাদের গুণে গুনান্বিত যিনি

মাওলানা আমিনুল ইসলাম :: আজ সকালে পুরোনো একটা লেখা নজরে পড়ল। লেখাটি পাঁচ বছর আগের। লেখাটি ছিল, আমার উস্তাদে মুহতারাম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, কতুবুল আলম সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানীর একজন শাগরেদ আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ.কে নিয়ে।

চার বছর আগে আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ-এর কর্মময় জীবনের উপর যশোর জেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা, সেমিনার হয়েছিল। উক্ত আলোচনা সভাকে কেন্দ্র করে আমি ফেসবুকে তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সময় অনেক হয়ে গেলেও, সে লেখা এখনো মুছে যায় নি। এখনো যেন সেই স্মৃতিগুলো জ্বল জ্বল করছে। মুক্তার মতো ভেসে রয়েছে আমার হৃদয়ের মন্দিরে।

আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যার যোগ্যতা আর বৈশিষ্ট্য আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে বয়ান করা সম্ভব নয়। তাঁর ইলমী এবং আমলী অবস্থান ছিল, তৎকালীন জমানার আলেম সমাজের মধ্যে শীর্ষে।

কাজি সাহেবের চিন্তাধারা ছিল ব্যতিক্রমধর্মী। তিনি যেটা বুঝতেন, অন্য কেউ সেটা সহজে বুঝত না। কেননা, কাজি সাহেব ছিলেন, সরাসরি হুসাইন আহমাদ মাদানীর ছাত্র। বহু বছর মাদানীর সোহবতে ছিলেন, যার কারণে তাঁর চিন্তা চেতনার সাথে অন্য কারো মিল পাওয়া যেত না।

মাওলানা মাদানী যে চিন্তা চেতনা লালন করে গেছেন সারা জীবন, ঠিক তাঁর শাগরেদ কাজি সাহেব সেই পদাঙ্ক অনুসরণ করতেন। উস্তাদ শাগরেদের চিন্তা চেতনায় জবর মিল ছিল।

কাজি সাহেব হুজুর যে চিন্তা চেতনা লালন করেছেন, তাঁর শাগরেদগণ ও সেই পথের পথিক। হুবহু উস্তাদের সাথে বড় মিল খুঁজে পাওয়া যায় তাঁর ছাত্রদের মাঝে।

কাজি সাহেবের একজন হাতে গড়া শিষ্য হলেন, বর্তমান প্রজন্মের দেওবন্দীয়্যাত এর চিন্তা চেতনা লালন কারী আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। একদম উস্তাদের ফটোকপি বলা যায় তাঁকে। কাজি সাহেব যেমন ছিলেন, মাদানী এর ফটোকপি। ঠিক তাঁর শাগরেদ ফরীদ সাহেব ও আপন উস্তাদের আদর্শ আঁকড়ে ধরে আছেন।

কাজি সাহেবের অন্যান্য শাগরেদ এবং কাজি সাহেব এর সাথে যারা সম্পর্ক রাখতেন, তারাও যেন হুবহু কাজি সাহেবের মতো। কাজি সাহেবের সরাসরি শাগরেদ না হয়েও অনেকে শুধু তাঁর সোহবতের কারণে কাজি সাহেবের সিফাতগুলো আঁকড়ে ধরে আছেন।

আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ সাহেবের একটা বিশেষ সিফাত ছিল, কেউ তাঁর দরসে বসলে, জেহেন ধোলাই হয়ে যেত। বাতিল চিন্তা চেতনা থেকে জেহেনটাকে হক হক্কানিয়্যাতের রাস্তায় ধাবিত হত। কাজি সাহেবের কাছে যারাই পড়েছেন, প্রত্যেক ছাত্রই একইরকম ব্যতিক্রমধর্মী। বাতিল মতাদর্শের ব্যাপারে তারা খুবই সজাগ।

কাজি সাহেবের একজন যোগ্য শাগরেদ ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব, তিনি যেন আপন উস্তাদের পুরোপুরি ফয়েজ লাভ করেছেন। ফরীদ মাসঊদ সাহেব এর দরস যেন তাঁর উস্তাদের মতোই। যে ছাত্র তাঁর দরসে বসে, সে ছাত্রেরও জেহেনিয়্যাতের আমুল পরিবর্তন ঘটে। ফরীদ সাহেবের প্রতিটি শাগরেদ ও বাতিলের বিরুদ্ধে সিংহের মত গর্জে ওঠে। বাতিল শক্তিকে প্রশ্রয় দেয় না কোনদিন।

আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ সাহেবের আরেকটি বড় গুণ ছিল, ছাত্র তৈরী করা। মেধাবী ছাত্রদের আপন হস্তে গড়ে তুলতেন। ছাত্রদের তরবিয়াতের মাধ্যমে যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতেন। এজন্য তাঁকে বলা হত ছাত্র গড়ার কারিগর।

কাজি সাহেবের শাগরেদ এবং যেসমস্ত আলেম গণ কাজি সাহেবের সোহবত পেয়েছিলেন, তারাও কাজি সাহেবের এই গুণটা আঁকড়ে ধরে আছেন। কাজি সাহেব হুজুরের বহু ছাত্র আছেন, যারা এখন ছাত্র গড়ার কারিগর। এমনি ভাবে কাজি সাহেবের সোহবত প্রাপ্ত একজন আলেম হলেন আল্লামা নুর হোসেন কাসেমী। তিনিও কাজি সাহেবের ঐ গুণটা আঁকড়ে ধরে আছেন। কাসেমী সাহেবও একজন ছাত্র গড়ার কারিগর।

আল্লামা নুর হোসেন কাসেমী সাহেবকে দেখেছি, তাঁর শাগরেদদের কাছ থেকে জেনেছি, একজন ছাত্রকে কিভাবে গড়ে তুলতে হয়, সে কৌশল যেন রপ্ত করা।

বেশ কিছু দিন আগে নুর হোসেন কাসেমী সাহেবের একজন শাগরেদ,যিনি কাজি সাহেব এবং ফরীদ সাহেব, সকলের কাছে পড়েছেন, তাঁর মুখেই শুনলাম, ঐ সকল মহারথী আলেমদের গুণের কথা। যারা ছাত্রদের এমন ভাবে গড়ে তুলেছেন, যারা এখন দেশ সেরা আলেম।

উল্লেখ্য যে, কুতুবুল আলম সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী ছিলেন, বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। বৃটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সে সময়ে ইংরেজদের বহু জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছিল। তাঁর প্রিয় উস্তাদ, শায়খুল হিন্দ মাহমুদ হাসান এর সাথে মাল্টার কারাগারে বন্দী ছিলেন অনেক বছর। এছাড়াও বিভিন্ন সময়ে এদেশের স্বাধীনতা আন্দোলন করার জন্য ইংরেজদের কারাগারে নিক্ষিপ্ত হন।

হযরত মাদানী দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস ছিলেন বহু বছর। আবার ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি।

মাওলানা মাদানী রাজপথের লড়াকু সৈনিক, স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, শায়খুল হাদীস, আবার ছিলেন তিনি আধ্যাত্বিক জগতের অন্যতম রাহবার। সেই মহান ব্যক্তির অন্যতম এক শাগরেদ ছিলেন, আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ রহ.। আল্লাহ তায়ালা সকলকে কবুল করুন। আমিন।

লেখক : শিক্ষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *