প্রেসক্লাবের সমাবেশ থেকে হাসপাতালে জাফরুল্লাহ চৌধুরী

প্রেসক্লাবের সমাবেশ থেকে হাসপাতালে জাফরুল্লাহ চৌধুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে উপস্থিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে তাঁকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সমাবেশ চলাকালে তিনি অসুস্থ বোধ করেন।

এরপর অসুস্থতা নিয়েই চেয়ারে বসে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্য শেষ পর্যায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বেশি অসুস্থ বোধ করলে নিজস্ব গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *