পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃষ্টির কারণে প্রেসিডেন্টস কাপের ফাইনাল পিছিয়ে দিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন পিছিয়ে তা হবে রোববার (২৫ অক্টোবর)। ফাইনাল সরাসরি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল পিছিয়ে রোববারে দেওয়া হয়েছে। খেলা শুরু হবে দুপুর দেড়টা থেকে।’
চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ফাইনালে উঠেছে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। ছিটকে গেছে তামিম একাদশ। চারটি করে ম্যাচের মধ্যে সর্বোচ্চ তিনটিতে জেতেন নাজমুল, দুটিতে মাহমুদউল্লাহ ও মাত্র একটি ম্যাচে জেতেন তামিমরা।
/এএ


