পাথেয় রিপোর্ট : রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতার পৃথক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১৪ জ্যেষ্ঠ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে। আগামী ২০ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সকালে মির্জা ফখরুলসহ ১৪ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করেন আদালত। পরে আদালত এই আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়ে দেন।


