ফরিদপুর হয়ে ইসলাহী ইজতেমায় খুলনা যাচ্ছেন আল্লামা মাসঊদ

ফরিদপুর হয়ে ইসলাহী ইজতেমায় খুলনা যাচ্ছেন আল্লামা মাসঊদ

ফরিদপুর হয়ে ইসলাহী ইজতেমায় খুলনা যাচ্ছেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার দীর্ঘ বিরতির পর আবারও সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইসলাহী ইজতেমা শুরু করেছেন বালাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশ জমিয়তুল উলামার সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় আল্লামা মাসঊদ ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি দুপুর ১টায় ফরিদপুরের ভাঙ্গা মাদানী নগর মাদাসায় আয়োজিত ইসলাহী প্রোগ্রামে উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪টায় ফরিদপুর থেকে খুলনা মাদানী নগর মাদরাসায় আয়োজিত ইসলাহী ইজতেমায় অংশ গ্রহণ করবেন এবং রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর মোনাজাতের মাধ্যমে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এই ইসলাহী সফর শেষ হবে বলে জানা যায়।

খুলনা জামিআ মাদানিয়া আসআদুল উলূমের মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী, বুধবার বাদ আসর থেকেই শুরু হচ্ছে খুলনায় এক দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় খুলনার আলেম উলামাসহ দেশের বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা খুলনায় শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমকে আমরা স্বাগত জানাই। দিনব্যাপী আমরা জিকির আজকারে মগ্ন থাকতে চাই। দেশের কল্যাণে আমাদের এই আমল যেনো কাজে লাগে। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী বলেন, করোনা উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে আমরা আবারও ইসলাহী ইজতেমার আয়োজন শুরু করেছি। শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা ফরিদপুরে ইসলাহী প্রোগ্রাম করে খুলনায় যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। আসুন আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *