ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পথচারী দেলোয়ার জানান, বিকেল ফার্মগেট এলাকায় আনোয়ার পার্ক সংলগ্ন খামারবাড়ি রোড থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে এলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, ফার্মগেটের আনোয়ার পার্কে নিহত যুবক থাকতেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। মারামারি একপর্যায়ে অপর ছিনতাকারীর ছুরিকাঘাতে ওই যুবক আহত হলে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিহত যুবকের বিস্তারিত তথ্য ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই এসআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *