ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  পেশাগত কাজের মানোন্নয়নে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস এমন উদ্যোগ নিয়েছে।

মার্কিন দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের (সিএমএসই) উদ্যোগে রাজশাহীতে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের সনদ দেয়া হয়।

এই প্রশিক্ষণে দুর্যোগকালীন পরিস্থিতিতে স্বল্প সময়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারের কলাকৌশল শেখানো হয়। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে স্থানীয়ভাবে সরবরাহকৃত প্রাথমিক চিকিৎসার সামগ্রীও দেয়া হয়। ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে ৬০০ জনকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন দূতাবাস।

অনুষ্ঠানের মূল প্রশিক্ষক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস রায়ান সিলভেরিয়া বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকার চায় বাংলাদেশ আরও এগিয়ে যাক। এরই অংশ হিসেবে বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মীদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হচ্ছেন মাস্টার ট্রেইনার। সুতরাং, তারা দেশের অন্যদেরও প্রশিক্ষণ দিতে পারবেন। এতে সারা দেশেরই ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে এই উন্নত প্রশিক্ষণ ছড়িয়ে পড়বে। এ ধরনের উদ্যোগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবদুর রশিদ জানান, ফায়ার সার্ভিসে এই ধরনের উন্নত প্রশিক্ষণ এই প্রথম। এ প্রশিক্ষণের উপকারিতায় কর্মীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা দিতে পারবে। তাদের মনোবল আরও চাঙা হবে। এতে সুফল পাবে জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *