পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিপাইনের একটি মসজিদে গ্রেনেড হামলা করা হয়েছে বলে জানা যায়। এতে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। বুধবার (৩০ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে জামবোয়ানগা শহরের একটি মসজিদে ওই হামলা হয়েছে।
সেনবাহিনীর মুখপাত্র জানান, দুবৃর্ত্তরা মসজিদের ভেতর দুটি গ্রেনেড ছোঁড়ে। এতে দু’জন নিহত এবং আরও চারজন আহত হয়। হামলার সময় ওই ব্যক্তিরা মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।
প্রসঙ্গত, দুদিন আগে দেশটিতে একটি ক্যাথলিক ক্যাথেড্রালে বোমা হামলায় ২১ জন নিহত হয়।
সূত্র : আল-জাজিরা, রয়টার্স


