ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিপাইনের রাজধানী মানিলায় ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, মানিলায় ভূমিকম্পের ফলে ভবনগুলো কেঁপে উঠেছে। সেখানকার জনগণও এ কথা জানিয়েছেন।

বড়দিন উপলক্ষে আয়োজনে কিছুটা প্রভাব ফেলেছে এই ভূমিকম্প। তবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ভূমিকম্প ৬.২ মাত্রার বলে উল্লেখ করেছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি। কিন্তু পরে জানানো হয়, এটার মাত্রা ৬.৩।

মানিলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের ফলে গির্জাগুলোতে কিছু সময়ের জন্য আয়োজন থেমে থাকে। তবে ভূমিকম্পের ফলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়নি।

সূত্র: খালিজ টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *