ফিলিস্তিনকে হাজার কোটি টাকা অনুদান দিচ্ছেন বাইডেন

ফিলিস্তিনকে হাজার কোটি টাকা অনুদান দিচ্ছেন বাইডেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরাইলের পক্ষাবলম্বন করে মধ্যপ্রাচ্যের একপেশে নীতি থেকে বের হয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের যেসব সাহায্য-সহায়তা বন্ধ করেছিলেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে অন্যায়ভাবে বন্ধ করা সব অনুদান একে একে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারই অংশ হিসেবে প্রথম দফায় ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার (বাংলাদেশি টাকায় ১ হাজার ৫৭ কোটি ৪৫ লাখ টাকার বেশি) অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন।

এ ব্যাপারে ইতিমধ্যে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে।

২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে বলে জানা গেছে। ট্রাম্পের ইসরাইলঘেঁষা একপেশে কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *