পাথেয় টোয়েন্টিফের ডটকম : ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। শুক্রবার স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইসরাইলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে চলছে গুঞ্জন। সম্প্রতি ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গতমাসে ইসরাইল সফর করেছেন।
এ নিয়ে সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান একটি গণতান্ত্রিক দেশ। আমাদের পুরো দেশ ফিলিস্তিনির সঙ্গে রয়েছে।আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেবো না যতক্ষণ না পর্যন্ত তারা ফিলস্তিনিদের অধিকার ফিরিয়ে দিচ্ছে।


