ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনীর মুহুর্মুহ গুলি

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনীর মুহুর্মুহ গুলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে ডজন খানেক ফিলিস্তিনি আহত হয়েছেন।

ডেইলি সাবাহের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরায়েল বাহিনীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট ছুঁড়ে ইসরায়েলের সেনারা।

বুকরা গ্রামে ইহুদি বসতিরা মার্চের ডাক দিলে এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ইসরায়েল বাহিনীর রাবার বুলেটে আট জন ফিলিস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক আহমেদ জেব্রিল বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, আহত আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া ইসরায়েল বাহিনীর টিয়ার গ্যাসের শিকার হয়েছেন ৯৫ জন ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *