ফিলিস্তিনিদের কবর গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনিদের কবর গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের মসজিদ আল-আকসার পাশের ইয়ুসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল এখানে।

ইসরাইল পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদের পাশে ওই মুসলিম কবরস্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে দখলদার সেনারা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েক জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের রেড ক্রিসেন্ট সোসাইটির এক সদস্যও রয়েছেন।

ধ্বংসযজ্ঞের সময় কবর থেকে মানুষের হাড় বের হতে দেখা যায়। এই দৃশ্য দেখে ফিলিস্তিনিরা আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। ফিলিস্তিনিরা কবরস্থান থেকে হাড় কুড়িয়ে সমাহিত করেছেন বলেও জানা গেছে।

ইসরাইলের বিরুদ্ধে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন,পবিত্র আল-আকসা মসজিদের পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো এই মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *