পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্কুল থেকে বাড়ি ফেরার সময় আফনান আদিল নামের ১৪ বছর বয়সী ফিলিস্তিনি এক শিশুকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা।
রোববার (৮ ডিসেম্বর) ফিলিস্তিনি গণমাধ্যম দুনিয়া আল ওতান জানিয়েছে, পশ্চিম তীরের হেবরন অঞ্চলের মধ্যাঞ্চলীয় এলাকা ইবরাহিমি মসজিদের কাছ থেকে ওই শিশু তার সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিলো-এসময় ইহুদিবাদী সৈন্যরা তাদের দখলকৃত রোডব্লকের ওপর চাকু রাখার অপরাধে তাকে গ্রেফতার করে।ফিলিস্তিনি শিশুকে তুলে নিয়ে গেলো ইসরায়েলি বাহিনী
দখলদার বাহিনী শিশুটির ওপর যে অভিযোগ ইহুদি সৈন্যরা তুলেছে এখনো তার সত্যতা যাচাই করা যায়নি। স্কুল থেকে ফেরার সময় একজন কোমলমতি শিক্ষার্থীকে এভাবে গ্রেফতার করায় ইসরায়েলি বাহিনীর কঠোর সমালোচনা করছেন বিশ্লেষকরা। তারা এর সমাধান চাইছেন।


