ফিলিস্তিনী নিরীহ মুসলমানদের স্মরণে হিন্দ জমিয়তের প্রেস বিজ্ঞপ্তি

ফিলিস্তিনী নিরীহ মুসলমানদের স্মরণে হিন্দ জমিয়তের প্রেস বিজ্ঞপ্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ থেকে ৭১ বছর আগে ১৯৪৮ সালের ১৫ মে (আজকের দিনে) ফিলিস্তিনী নিরীহ মুসলমানদের উপর ইসরাঈলী ইহুদিদের অমানবিক নির্যাতন, অত্যাচার, নিপীড়ন ও হামলা করা হয়েছিল। এ দিন প্রায় ৫ মিলিয়ন (৫০ লাখ) মুসলানদের দেশ থেকে বিতাড়িত করে দেয়া হয়। ইতিহাসের পাতায় ইহুদিদের বর্বরতা এক নগ্ন রূপের স্বাক্ষী ঐ দিনটি।

দেশ থেকে বিতাড়িত হয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিলেন এসব মুসলমানরা। আজও তারা মুহাজির হয়ে পরাধীনভাবে অন্য দেশে অশান্তিতে বসবাস করছে। ভারতের জনপ্রিয় সমাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ ১৫ মে ২০১৯ এসব মুসলমানদের কথা স্মরণ করে ভারতীয় গুণমাধ্যমগুলোতে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, ইসরাঈলী ইহুদিরা দিনের পর দিন গাজার নিরীহ মুসলমানদের উপর অমানবিক নির্যাতন, হামলা ও নারী-শিশু হত্যা করছে। আমরা ইহুদিদের এসব অমানবিক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

১৯৪৮ সালের ১৫ মে যেসব মুসলানদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরকে দেশে ফিরিয়ে এনে শান্তিতে বসবাস করার সুযোগ দেয়ার আহ্বান জানায় জমিয়তে উলামা হিন্দ।

বিজ্ঞপ্তি বলা হয়, আমরা ফিলিস্তিনী নিরীহ মুসলমানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদেরকে নিজ দেশে জান-মাল নিরাপত্তার পাশাপাশি শান্তি বসবাস করতে দেয়ার আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি সাক্ষর করেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি সাইয়্যিদ কারী মুহাম্মদ উসমান মনসুরপুরী ও সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *