ফিলিস্তিনে টিকা ঢুকতে বাধা দিল ইসরায়েল

ফিলিস্তিনে টিকা ঢুকতে বাধা দিল ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নানাভাবে ফিলিস্তিনকে চাপের মুখে রেখে আসছে কট্টর ইহুদিবাদী দখলদার দেশ ইসরায়েল। এবার ফিলিস্তিনের অধিকৃত গাজায় পাঠানো দুই হাজার ডোজ করোনা টিকা ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে বলে মনে করেন তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি টিকার দুই হাজার ডোজের চালানটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

ফিলিস্তিনে এ পর্যন্ত ১৬ লাখ আট হাজার ৪৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৯৩৬ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *