ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ পথচারীর মৃত্যু

ফেনী প্রতিনিধি : ফেনীর সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এবং বুধবার রাতে মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল বলেন, আজ সকালে লালপোল এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এদিকে বুধবার গভীররাতে মুহুরীগঞ্জ এলাকায় ট্রাকচাপায় একজনের নিহতের খবর জানিয়েছেন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।

 

_ Patheo\106\sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *