ফের আল আকসা মসজিদ বন্ধের কথা ভাবছে ইসরায়েল

ফের আল আকসা মসজিদ বন্ধের কথা ভাবছে ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় ফের ফিলিস্তিনের আল আকসা মসজিদ বন্ধের কথা ভাবছে ইসরায়েল সরকার।

ইসরায়েলের চ্যানেল টুয়েলভের তথ্য মতে, শিগগির ইসসরায়েলের জাতীয় নিরাপত্ত পরিষদ মুসল্লিদের জন্য পশ্চিম কুদস নগরের আল আকসা মসজিদ বন্ধ করা নিয়ে আলোচনা করবে।

চ্যানেলটির ভাষ্য মতে, প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে ১৮ হাজার থেকে ২২ হাজার মুসল্লি আল আকসা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়। উপস্থিত মুসল্লিদের অধিকাংশ স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করেন না। পারষ্পরিক দূরত্বসহ মাস্ক পরিধানের প্রতি তাঁদের অনেকেই উদাসীন।

খবরে আরো বলা হয়, ইসরায়েলের করোনা প্রতিরোধ প্রকল্পের প্রধান অধ্যাপক রনি জেমসো কুদস শহরের প্রাচীন এই নগরী ও আল আকসার আশপাশের এলাকাকে ‘রেড জোন’ (অত্যাধিক সংক্রমিত অঞ্চল)-এর আওতায়ভূ্ক্ত করতে চাইছেন। এতে করে চ্যাপুলকার গির্জা, পশ্চিম প্রাচীর ও আকসা মসজিদ বন্ধ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ধর্মীয় ও রাজনৈতিক সংবেদনশীলতা মোকাবেলায় ব্যবহারিক সমাধানে বিশেষ বৈঠকের আয়োজন করবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *