ফের ইউরোপে গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া

ফের ইউরোপে গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্যাস সরবরাহ কমাতে যাচ্ছে রাশিয়া। রক্ষণাবেক্ষণ কাজে মূল পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমাবে দেশটি।

বিবিসির খবরে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ হ্রাসের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। তারা বলছে, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের আরেকটি টারবাইন বন্ধ করলে দৈনিক গ্যাস উৎপাদন ২০ শতাংশ হ্রাস পেতে পারে। এতে সরবরাহ বর্তমান সময়ের চেয়ে অর্ধেক হয়ে যাবে।

শীতের আগে গ্যাসের সরবরাহ বন্ধ হলে নিজেদের জ্বালানি ভাণ্ডার পূরণ অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছে ইইউভুক্ত দেশগুলো। এর আগে ১০ দিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রাখে রাশিয়া। সেবারও রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছিল।

নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে মূলত রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। তবে, গত বছর ইইউকে ৪০ শতাংশ সরবরাহ করে রাশিয়া। গ্যাস সরবরাহ কমানোর বিষয়টি ভালো চোখে দেখছে না ইইউ’র অন্যান্য দেশগুলো। তাদের অভিযোগ, রাশিয়া জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।

জার্মানির দাবি, রাশিয়ার গ্যাস সরবরাহ হ্রাসের প্রযুক্তিগত কোনো কারণ নেই বলে মন্তব্য করেছে জার্মানি।

  • সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *