ফেসবুক ব্যবহারে কর্মকর্তাদের সতর্ক করল সরকার

ফেসবুক ব্যবহারে কর্মকর্তাদের সতর্ক করল সরকার

ফেসবুক ব্যবহারে কর্মকর্তাদের সতর্ক করল সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সতর্ক করেছে সরকার। বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের এ সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে– সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন পোস্টে কমেন্ট, লাইক দেয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া ফেসবুকে বন্ধু নির্বাচনেও সতর্ক থাকতে হবে।

এখন প্রশ্ন হলো– হঠাৎ করেই কেন এমন সতর্কতা? কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে সারাবিশ্বে অস্থিরতা চলছে। এ জন্য এই সতর্কতা।

এ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব এবং দায়িত্বজ্ঞানহীন পোস্টের কারণে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। আর কাজটি যদি করে থাকেন সরকারের কর্মকর্তা-কর্মচারীরা।

এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিকমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার বিষয়টি আরেকবার মনে করিয়ে দেয়া ও জোর দেয়ার জন্য এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকারের পরিপত্রে মোট আটটি নির্দেশনা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *