ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন টুটল ভুইয়া নামে এক যুবক। এ ঘটনায় টুটুলকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর পূর্ব বাড়িতে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ফেসবুক লাইভে এসে টুটুল ভুইয়া বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস, যার কারণে ধ্বংস তাকে এই মুহূর্তে আমি শেষ করে দিলাম।’

এ ঘটনায় তার পরিবারের আর কেউ দায়ী নন বলেও উল্লেখ করেন টুটুল। একই সঙ্গে তিনি তার মেয়ে এবং ভাইবোনদের দেখে রাখারও অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *