ফ্রান্সের ৯ শহরে জারি কারফিউ

ফ্রান্সের ৯ শহরে জারি কারফিউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোতে প্রথম দিকে কিছুটা নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। পরবর্তীতে নাগালের বাইরে চলে যায় সামগ্রিক অবস্থান। সে জায়গা থেকে করোনার সংক্রমণ, আক্রান্ত, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি পাল্টে গেছে দেশটিতে।

সংক্রমণ বাড়ায় শনিবার (১৭ অক্টোবর) থেকে রাজধানী প্যারিস ও আরও আটটি শহরে কারফিউ জারি করা হয়েছে। দেশে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, আগামী শনিবার রাত থেকে নয়টি শহরে শুরু হবে অন্তত চার সপ্তাহের রাত্রিকালীন কারফিউ। এই সময়ে কারফিউয়ের সময়সীমা ৯টা থেকে ভোর ৬টা। প্যারিসসহ অন্যান্য শহরগুলো হলো- মার্সেই, লিওঁ, লিলে, সেন্ত-এতিয়েনে, রুয়েন, তুলুস, গ্রেনোবল ও মঁপেলিয়ে।

একইসঙ্গে জনস্বাস্থ্যেও জরুরি অবস্থা ঘোষণা করেছে ফ্রান্স সরকার। এক বিবৃতিতে জানানো হয়েছে- আপাতত চার সপ্তাহের জন্য হলেও কারফিউর সময়সীমা ছয় সপ্তাহ পর্যন্ত বাড়াতে পারে। রাত্রীকালীন এ সময়টিতে বাসিন্দারা রেস্টুরেন্ট বা কারও বাড়িতে বেড়াতে যেতে পারবেন না। অতি প্রয়োজনীয় যাতায়াতে অনুমিত দেওয়া হবে। তবে অহেতুক কেউ কারফিউ ভঙ্গ করলে ১৩৫ ইউরো জরিমানা গুণতে হবে। নিজ বাড়িতে পরিবারের সদস্যদের ছয়জনের বেশি জমায়েত করা হবে না।

দিনের বেলায় শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। জনসাধারণ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণে যেতে পারবে। কোনো এলাকায় প্রতি ১ লাখ জনসাধারণের মধ্যে ৩৫ জনের বেশি করোনায় আক্রান্ত হলে সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *