ফ্রান্সে অ্যাপলের ১১০ কোটি ইউরো জরিমানা

ফ্রান্সে অ্যাপলের ১১০ কোটি ইউরো জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অ্যাপলকে ১.১ বিলিয়ন, অর্থাৎ ১১০ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্সের কম্পিটিশন অথরিটি৷ অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, তারা বাজারে প্রাধান্য বিস্তারের ক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্যের দাম বেঁধে দিয়েছে৷

সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের টেক-জায়ান্ট অ্যাপলকে পণ্যের ‘অবৈধ দাম’ বেঁধে দেয়ার অভিযোগে এই জরিমানা করা হয়৷ ফ্রান্সেররেগুলেটরি সংস্থা কম্পিটিশন অথরিটি এর আগে কোনো প্রতিষ্ঠানকে এত বড় অঙ্কের জরিমানা করেনি৷

কম্পিটিশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়, অ্যাপল প্রভাব খাটিয়ে ডিলারদের আইপ্যাডসহ বেশ কিছু পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করতে বাধ্য করেছে৷ এর ফলে ডিলাররা অনেক সময় ক্রেতাদের বিশেষ কোনো অফার বা মূল্যছাড় দিতে পারেনি৷ এ কারণে ডিলারদের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতা হয়নি এবং ক্রেতারাও কম দামে পণ্য কেনার সুযোগ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷

এমন অভিযোগ প্রথম উঠেছিল ২০১২ সালে৷

গত মাসে দুই কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে রফা করতে চেয়েছিল অ্যাপল৷ তাতে কাজ হয়নি৷

১১০ কোটি ইউরো জরিমানা ঘোষণার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *