পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্সের নিস শহরের গির্জার কাছে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নিস শহরের নটরডেম গির্জার কাছে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার পরে দু’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছেন নিস শহরের মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি। এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে হয় বলে জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা


