পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘কোভিড পাশ’-এর প্রস্তাবে পুরো ফ্রান্সবাসী রাস্তায় নেমে এসেছিলো। তবুও ঠেকানো গেল না এই আইন। অবশেষে সোমবার (৯ আগস্ট) থেকে সেখানে কোভিড পাশ বাস্তবায়নও শুরু হয়েছে।
ফ্রান্সের জনগণকে এখন থেকে দৈনন্দিন জীবনযাপনে কোভিড পাশ ব্যবহার করতে হবে। এর আগে দেশটির পার্লামেন্টে করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করা হয়।
একদিকে ফরাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে তাদের সমালোচনায় নেমেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আশা করছেন, এই পাশ ব্যবহারের মধ্য দিয়ে টিকা দেয়ার হার বাড়বে এবং চতুর্থ দফার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, এই পাশ ও টিকা দেয়ার উদ্যোগ আমাদেরকে নতুন করে কারফিউ জারি ও লকডাউন থেকে বিরত রাখবে। প্রসঙ্গত, পাশটিতে টিকা এবং করোনা সম্পর্কিত সকল তথ্য থাকবে।


