ফ্রান্সে বেড়েই চলেছে করোনা, মৃত্যুর হার ২৫ শতাংশ

ফ্রান্সে বেড়েই চলেছে করোনা, মৃত্যুর হার ২৫ শতাংশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৪ লাখ ২৭ হাজার তিনশ ৮৬ জন এবং মারা গেছে ৮১ হাজার চারশ ৪৮ জন।

সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে দুই লাখ ৩৮ হাজার সাতশ ৫৩ জন। বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩১ লাখ সাত হাজার একশ ৮৫ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ।

বর্তমানে সে দেশে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে তিন হাজার তিনশ ৩৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। তবে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হতে দীর্ঘ সময় লাগছে।

এমনকি দেশটিতে করোনায় মারা যাওয়ার হারও বেশি। এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *