ফ্লয়েডের হত্যাকারী পুলিশ অফিসারের সাড়ে ২২ বছরের জেল

ফ্লয়েডের হত্যাকারী পুলিশ অফিসারের সাড়ে ২২ বছরের জেল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে দায়িত্বরত অবস্থায় হত্যা করার দায়ে সাড়ে ২২ বছরের জেল হয়েছে পুলিশ অফিসার ডেরেক চৌভিনের। শুক্রবার (২৫ জুন) এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়।

মোট জেলে থাকার মেয়াদের অন্তত দুই তৃতীয়াংশ হাজতবাসের পর প্যারোলে মুক্তি পেতে পারেন ডেরেক। সে হিসেবে মুক্তি পেতে পেতে তার বয়স ৬০ বছরের কাছাকাছি চলে যাবে। এখন তার বয়স ৪৫ বছর।

২০২০ সালের মে মাসে তিনি দায়িত্বরত অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ফ্লয়েডকে হত্যা করেন। যদিও তার হত্যা করার ইচ্ছা ছিলো না বলে মনে করা হয়। ডেরেক নয় মিনিটের বেশি সময় হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরেছিলেন। এ সময় ২০ বারের বেশি চিৎকার করে উঠেন ফ্লয়েড, এবং বলেন, “আমি শ্বাস নিতে পারছি না।” তারপরও তাকে ছাড়েননি ডেরেক।

ফ্লয়েডের আইনজীবীরা আরো দীর্ঘ শাস্তির আবেদন করেছিলেন। কিন্তু ডেরেকের আইনজীবীরা চেয়েছিলেন আরো কম শাস্তি। শেষ পর্যন্ত গড় শাস্তির চেয়ে বেশি মেয়াদের শাস্তি পেলেন ডেরেক।

শাস্তির মেয়াদ থেকে ১৯৯ দিন কম শাস্তি ভোগ করতে হবে এই সাবেক পুলিশ অফিসারকে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের পর থেকেই তিনি হাজতে ছিলেন।
রায় ঘোষণার সময় ডেরেককে সামান্য কথা বলার সুযোগ দেওয়া হয়েছিলো। সম্ভাব্য আইনী জটিলতা এড়াতে তিনি খুবই সামান্য কথা বলেন: “আমি জর্জ ফ্লয়েডের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই।”

আদালতে জর্জ ফ্লয়েডের সাত বছর বয়সী সন্তানের একটি রেকর্ড করা ভিডিও দেখাও হয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, যদি তার বাবার সাথে দেখা করার সুযোগ পায় তাহলে সে কী বলবে; উত্তরে সে বলে, “বাবাকে বলবো আমি তাকে ভীষণ মিস করি ও ভালোবাসি।”

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর “ব্লাক লাইভ ম্যাটার্স” নামের বিক্ষোভ সারা বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *