পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১১৫ কেজি গাঁজাসহ রাজধানীর বংশাল থানা এলাকা থেকে লিটন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (০৬ মার্চ ) দিবাগত রাতে বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির কোতোয়ালি জোনাল টিম।
জিজ্ঞাসাবাদে লিটন জানায়, তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
লিটনের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
/এএ


