বংশাল-ওয়ারী থানার বিভিন্ন এলাকায় অব্যাহত হাতপাখার গণসংযোগ

বংশাল-ওয়ারী থানার বিভিন্ন এলাকায় অব্যাহত হাতপাখার গণসংযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দক্ষিণ সিটির বংশাল ও ওয়ারী থানার বিভিন্ন অঞ্চলে অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত রাজধানীর বংশাল থানার আগামসিহ লেন, বেগমবাজার, সাতরওজা, তারা মসজিদ, বংশাল, নাজিরাবাজার, আরমানিটোলা এবং ওয়ারী থানার আরকে মিশন রোড, জয়কালী মন্দির রোড, স্বামীবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরনেতা প্রকৌশলী এহতেশামুল হক, শ্রমিকনেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান হাজী আব্দুল ওয়াহ্হাব খান, হাজী রুবেল, ছাত্রনেতা ইমরান হোসাইন নূরসহ ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

চরমোনাই পীরের মনোনীত হাতপাখার প্রার্থীর প্রতি গণমানুষের শ্রদ্ধা ও ভালবাসা ক্রমেই বেড়ে চলছে। মানুষের ধারণা ভোট দিতে পারবে কিনা। মানুষের মধ্যে শঙ্কা ও উৎকন্ঠা বিরাজ করছে। ভোট দিতে পারলে তারা হাতপাখায় ভোট দেয়ার ওয়াদা করেন। গণসংযোগ ও পথসভাগুলো বিশাল গণমিছিলে রূপ নেয়। এ সময় রাস্তার দু’পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে মেয়রপ্রার্থী আব্দুর রহমানকে অভিবাদন জানান।

এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ‘ইউটিলিটি সার্ভিস’ তথা নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ৪৯ বছরের মধ্যে ঢাকা সিটিতে অনেক চেয়ারম্যান, প্রশাসক ও মেয়রগণ আসীন ছিলেন। বিভিন্ন উন্নয়ন ও কাম্যমানের নাগরিক সুবিধা প্রদানের কথা বলে ঢাকা সিটিকে দু’ভাগে বিভক্ত করা হয়েছে। সরকার নিয়োগ দিয়েছিলেন জনপ্রতিনিধির পরিবর্তে দু’জন সরকারী কর্মকর্তাকে। নাগরিকগণ একান্ত আশাবাদী ছিলেন সরকারী পদস্থ কর্মকর্তাগণ প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্তিতে সিটি কর্পোরেশনের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। বিশ্বের নোংরা ও পরিবেশ দূষণ সিটিগুলোর ১নং তালিকায় ঢাকা সিটির নাম উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *