‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে’

‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।’

শনিবার (৩০ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় অর্থমন্ত্রী বলেন, রাজনীতি হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। এ জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মানুষের সেবায় নিবেদিত হতে হবে

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছু উদ্দিন কালু, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, পৌরসভা মেয়র মো. আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ছাদেক হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নাছরিন আক্তার মুন্নী, আবু বকর সিদ্দিক, মাস্টার আবুল খায়ের আবু, মো. রফিকুল হোসেন চেয়ারম্যান, রুহুল আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শিমুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *