বঙ্গবন্ধুর নামে সড়ক ফিলিস্তিনে

বঙ্গবন্ধুর নামে সড়ক ফিলিস্তিনে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর নামে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখনও পায়নি ফিলিস্তিন।

ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধূসর হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *