বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে যোগ হওয়া নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ নিয়ে আগামী ৩ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সেখানেই নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *