বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তার জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

পরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *