বঙ্গবন্ধুর সমাধিতে ১৮ বিচারপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ১৮ বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নবনিযুক্ত ১৮ জন বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।  শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের নবনিযুক্ত বিচারপতিরা হলেন মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্যা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, বিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম। এ সময় গোপালগঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *