বজ্রপাতে প্রাণ গেল বাবার, আনতে গিয়েছিলেন ছেলেক

বজ্রপাতে প্রাণ গেল বাবার, আনতে গিয়েছিলেন ছেলেক

বজ্রপাতে প্রাণ গেল বাবার, আনতে গিয়েছিলেন ছেলেক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (শায়েস্তাগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ) : মমতা এমনই। বাবার মমতার কাছে সবসময় হার মানে ছেলের মমতা। এবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও এমন ঘটনাই ঘটলো। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে বাড়িতে আনতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার (৬জুন) সকাল ৯টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছকির মিয়া চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আছকির মিয়ার ছেলে মো. আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড়-বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসব দেখে আছকির মিয়া তার ছেলে আরিফকে আনতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াডের মেম্বার মো. ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *