বজ্রসহ ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

বজ্রসহ ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে রাত-দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর পরবর্তী তিন দিন দেশের উত্তরাপূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার দেশের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *